ওয়াজ শুনে ফেরা হলোনা বাড়িতে, সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সিএনজি চাপায় এক মৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মো. আবদুল মোতালেব (৬৫) উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলার হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের চৌমুহনী বাজারে একটি ওয়াজ মাহফিলে রাতভর ওয়াজ শুনেন বৃদ্ধ মোতালেব। এরপর সোমবার সকাল ৭টার দিকে সে ওয়াজের প্যান্ডেল থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠে। রাতভর নির্ঘুম থাকার কারণে চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে সিএনজি থেকে সে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied