ইবিতে দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের উদ্যোগে সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে সেমিনারটির আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে ‘রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং আন্তর্জাতিক আইনে এর বৈধতা: চলমান বিতর্ক’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক পরিচালক ও কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মানিক চক্রবর্তী। পরে ‘নারীর ক্ষমতায়ন ও সংবিধানের আদেশ’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. শচী চক্রবর্তী।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. ওয়ালিউল হাসনাত, ইবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, অধ্যাপক ড. আনিচুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান, ড. আরমীন খাতুন, ড. সাজ্জাদুর রহমান টিটু, আল ফিকহ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন