ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান এর বীর নিবাস নির্মানে অনিয়মের অভিযোগ


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৪৯
ফরিদপুরের নগরকান্দায় বীর নিবাস তৈরীতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে উপজেলা শহীদ নগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান এর বীর নিবাস নির্মাণে ঠিকাদারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান। 
 
আতিয়ার  রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মুজিব বর্ষে যে বীর নিবাস বরাদ্ধ দিয়েছেন সেটা আমাদের জন্য বিরাট  পাওয়া এটা মুক্তিযুদ্ধের স্মৃতি, সম্মান দুটোই বহন করবে। কিন্তু দুঃখের বিষয় এ আবাসন গুলো কিছু অর্থ লোভী ঠিকাদার প্রতিষ্ঠান এমন ভাবে তৈরী  করছে যেটা বসবাসের জন্য অনুপযোগী ও মরনফাঁদের মতই। আমার নীজ আবাসনের ক্ষেত্রে ও এর ব্যতিক্রম হয়নি। 
 
এসময় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান আরও বলেন  দীর্ঘদিন ধরে ঠিকাদার মনির আমার  বীরনিবাসটির তৈরীর কাজ করছে। কাজের নেই কোন নিয়ম নীয়মনিতি ধারাবাহিকতা। আমি নিজে অনেকদিন ধরে অসুস্হ বীর নীবাসের  ঠিক মত দেখাশুনা করার সুযোগ পাই না।তাই ঠিকাদার এসুযোগে  সরকারী নিয়মনিতীর তুয়াক্কা না করে বিল্ডিং এর ফাউন্ডেশন,ছাঁদ,  সিড়ি, কিচেন রুম, বারান্দার চাল সহ বিভিন্ন কাজে অনিয়ম করেছে। আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির স্যারকে অনেক বার এবিষয়টি জানিয়েছি তিনি বিষয়টি গুরুত্ব দেননি,  এখানে একবারের জন্য ও আসেননি। এসময় তিনি আরো বলেন বীর নিবাস একতলা বিল্ডিং এর ফ্লোরে হাতদিয়ে খিমচি দিলে পাকা পলেস্তারা খসে উঠে যাচ্ছে। 
 
এবিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামান কে কাজের স্থানে না পাওয়ায় ও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।
 
এ বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান এর বীর নিবাস নির্মাণের কাজে কোন অনিয়ম হয়েছে কিনা তা আমার জানা নেই এমনকি সে কোন অভিযোগও করেনি, বিষয়টি আপনাদের মাজে জানলাম বীর নিবাস নির্মাণে কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা, পাশাপাশি অনিয়ম হলে ঠিকাদারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়