ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ছিনতাইয়ের অভিযোগে ঢাবির তিন শিক্ষার্থী আটক


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৫৩
ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠিয়েছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল ও ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান। তারা তিনজনই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
 
জানা যায়, গ্রেপ্তাকৃতরা ওই এলাকায় গত ৪ ফেব্রুয়ারী আনুমানিক রাত তিনটার দিকে কাভার্ড ভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে কাভার্ড ভ্যান চালক টাকা দিতে না চাইলে, তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় গ্রেপ্তাররা। ছিনতাই করে দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। পরে আটক তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করে পুলিশ।
 
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তাদেরকে চিহ্নিত করে আমাদের জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় যে লিখিত অভিযোগ আছে তা যাচাই বাছাই করে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য