ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার পৌর মেয়র চিশতি সাময়িক বরখাস্ত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ২:২৪
নাশকতার মামলায় কারাগারে যাওযায় সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১-এর ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০২৭.২২.২৩১ নং স্মারকে উপসচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা নং-৫১ তারিখ: ২৪-১২-২০২২ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা নং-৯৬২/২০২২ দায়ের করা হয়েছে। উক্ত জিআর মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশে (নং১৯) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই সাথে তিনি মেয়রের দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় এবং তিনি পুরনরায় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার পৌরসভা  আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুয়ায়ী পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা