ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা সংবাদ সম্মেলন
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল, ধনতলা ইউনিয়নে ১২টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার পক্ষ থেকে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু। লিখিত বক্তব্যে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, উল্লেখিত স্থানে প্রতিমা ভাংচুরের বিষয়টি পূর্ব পরিকল্পিত ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। স্থানীয় একটি মহল এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা উস্কে দিয়ে স্বার্থ হাসিলের নীল নকশা রচনার পায়তারা করছে। এ জাতীয় ঘটনার মাধ্যমে মূলত চক্রটি আমাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি দখলসহ মন্দির ও প্রতিমা ভাংচুরের মাধ্যমে আমাদের সম্প্রদায়কে উচ্ছেদ করার খেলায় লিপ্ত হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রæততম সময়ে সুষ্ঠু তদন্তপূর্বক সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে সংখ্যালঘুদের বসতবাড়ি জানমাল রক্ষায় সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরউল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্মন, কার্যকরী সদস্য জদুনাথ বর্মন, সহ শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক উজ্জল শাহ্, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ