ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে প্রতিবন্ধী পরিবারের দুই মাসের বাজার নিশ্চিত হলো


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৩:২৫

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের চার প্রতিবন্ধীর সংসারে ২ মাসের বাজার নিশ্চিত হলো এক স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে। ৬ ফেব্রুয়ারী সোমবার উপজেলার তালম ইউনিয়নের কলামুলা গ্রামের  বিপিন কর্মকারের পরিবারের ৪জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ( একজন নিখোঁজ) ২ মাসের বাজার পৌছে দেয় ভিলেজ ভিশন বাংলাদেশ।

জানা গেছে , বিপিন কর্মকার বয়সের ভারে নূয়ে পড়া জীবন- জীবিকার তাগিদে শেষ বয়সে রানীরহাট বাজারে ঝাড়ুদারের কাজ করে সামান্য কিছু অর্থ ও আলু বেগুন  শাকসবজ্বী সংগ্রহ করে পাঁচ জনের সংসার চালাতো ।

বিপিন কর্মকারের স্ত্রী বিশাকা রানী (৬০) এই  বয়সে প্রতিবন্ধী তিন সন্তানকে নিয়ে সংসারের সকল কাজ সামলানো তাঁর জন্য দূরহ কাজ। এ নিয়ে পত্র পত্রিকায় লেখা লেখি হলে প্রতিবন্ধী এই পরিবারের দুর্দশা লাঘবের জন্য ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার সিরাজগঞ্জের  সুখ পাখি নামক এক সামাজিক সংগঠনকে  জানান। ওই সংগঠনের কর্মকর্তা  হালিমা তুজ সাদিয়া ওই প্রতিবন্ধী পরিবারের ভিডিও পোস্ট করলে ফেসবুক বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই অর্থে তাদের হাতে ২ মাসের চাউল দুই বস্তা, আটা ১০ কেজি,ডাউল দুই পদের,লবন,চিরা মুড়ি, ৩ লিটার সয়াবিন তেল,সব ধরনের মশল্লা,সব ধরনের কাচা বাজার,মাছ,মুরগী, ডিম,হুইল পাউডার, সাবান,শ্যাম্পু,নারিকেল তেল,সরিষার তেল সহ হাতে নগদটাকা পৌছে দেওয়া হয়। ২ মাসের বাজার পেয়ে ওই প্রতিবন্ধী পরিবারের সদস্যদের আনন্দের অশ্রু ঝরে।

এই ব্যাপারে ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার বলেন, পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভিলেজ ভিশন বাংলাদেশ  অনেক কাজ করে আসছে। আজও এই পরিবারটার জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত । ওই প্রতিবন্ধী পরিবারেও উৎসব মুখর আনন্দের বন্যা দিয়ে আমাদেরকে ও  সুখ পাখি( সামাজিক সংগঠন সিরাজগঞ্জ)কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।  

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন