ঠাকুরগাঁওয়ে ৭০ বছরের বৃদ্ধকে মারপিটের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রæতার জেরে কফিল উদ্দীন (৭০) নামে বৃদ্ধকে মারপিটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে গিয়ে দেখা যায় তিনি ব্যাথায় কাতরাচ্ছেন। এ বিষয়ে তিনি সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২ ফেব্রæয়ারি সদর উপজেলার আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে মো: কফিল উদ্দীন (৭০) প্রয়োজনে বাড়ি থেকে বের হয়। পরক্ষনেই সদর থানার সালন্দর শিংপাড়া গ্রামস্থ রবিউলের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপরে পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন মানুষ লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি দেখতে পান সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উত্তর আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: রশিদুল ইসলাম (৩২), মো: মহির উদ্দীন (৫২) ও মো: শহিদুল ইসলাম (৪২) পূর্ব শত্রæতার জেরে তাকে মারপিট করছে। পরে আশপাশের মানুষজন এগিয়ে কফিল উদ্দীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ