ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা জেলা আইনজীবী পরিষদ নির্বাচন

মুক্তা সভাপতি,সম্পাদক আহাদ বাবু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৩:৫২

পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সব পদেই সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত আওয়ামী লীগ সমর্থিত মুক্তা-আহাদ বাবু পরিষদ জয়লাভ করেছে। অ্যাডভোকেট মোঃ আকতারুজ্জামান মুক্ত ২৩৬ ভোট এবং অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু  ২৩৬ ভোট পেয়ে যথাক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম খান।নির্বাচনে মোট ৩৬০ জন ভোটারের মধ্যে ৩৩৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ আকতারুজ্জামান মুক্ত ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুস সাত্তার (বিএনপি) পেয়েছেন ১০১ ভোট।

সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু  ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আরশেদ আলম(বিএনপি) পেয়েছেন ৯২ ভোট।সহ-সভাপতি-১ পদে জাফর আলতাব(২৩৮), সহ-সভাপতি-২ পদে মোঃ আব্দুল হক খান (২১২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে লেমন গোলাম নবী (২১৬), যুগ্ম সম্পাদক (উন্নয়ন) আবু বকর সিদ্দিক(২০৬), যুগ্ম-সম্পাদক (লাইব্রেরি) পদে মাহবুবুর রহমান সোহাগ( ২৩১), যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) পদে তৌহিদ হাসনায়েন ( ২১২), অডিটর পদে ফারজানা পারভিন (২৩৩), কার্যনির্বাহী ৪টি সদস্যপদে মোঃ নুরুজ্জামান নোমান (২৪৬), হাসনাত ইলিয়াস মেরী(২৩২), রাশিদুল ইসলাম রাশেদ মৃধা(২৩২) এবং রাজিব চৌধুরী (২০৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির