ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আদম ব্যবসায়ী মোল্লা কফিলের গ্রেফতার দাবি করেছে পাবনা প্রেসক্লাব


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৪:১৭

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের পর পর দুইবারের নির্বাচিত সভাপতি তিনবারের নিবাচিত সাধারণ সম্পাদক প্রতিথযশা সাংবাদিক এবিএম ফজলুর রহমানের নামে ভয়ানক প্রতারক, জালিয়াত, চরিত্রহীন ও আদম ব্যবসায়ী মোল্লা কফিল কর্তৃক মিথ্যে, কুরুচিপূর্ণ ও কাল্পনিক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন পাবনা প্রেসক্লাব। এ ছাড়া পাবনা প্রেসক্লাব অবিলম্বে মোল্লা কফিলের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার রাতে পাবনা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠিত সভায় বলা হয়,  মোল্লা কফিল কখনও ভিসি, কখনও ডক্টর, কখনও এমফিল, কখনও সম্পাদক, সাংবাদিক নেতা কখনও টেলিভিশন চ্যানেলের মালিক আবারও কখনও আদম ব্যবসায়ী পরিচয়ে দীর্ঘীদন ধরে পাবনার বেড়ার নাকালিয়া, পাবনা শহর এবং সারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তিনি কথিত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্যারা মেডিকেল, নার্সিং ইন্সটিটিউট, বিএড, এমএড, টেকনিক্যাল স্কুল, টেক্সটাইল স্কুল এন্ড কলেজ, কৃষি কলেজ, ক্লিনিক সহ  যেখানে যা দরকার সেখানে সে প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে হাজার হাজার মানুষের সঙ্গে প্রতারণা করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। দুদকের মামলায় স্ত্রীসহ একাধিকবার জেল খাটলেও আবারও নতুন উদ্যোগে শুরু করেছেন প্রতারণার ফাঁদ। পাবনার বেড়া উপজেলার নাকালিয়া একটি জমি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অন্তত অর্ধ শত শিক্ষা প্রতিষ্ঠানের সাইন বোর্ড টানিয়ে ব্যবসা শুরু করেছেন। এ সব প্রতিষ্ঠানে ভর্তির কথা বলে হাতিয়ে নেয়া হয়েছে শত কোটি টাকা। এ ঘটনার প্রতিবাদ করায় তিনি সাংবাদিকদের ভোটে নির্বাচিত সভাপতির নামে বিভিন্ন স্থানে বিলবোর্ড ও ফেসবুকে মিথ্যে প্রচারণা চালিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এ ছাড়া ৬২ বছর বয়সের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নামে কালিমা লেপন করেছেন।

সভায় বলা হয়, মোল্লা কফিল এবং তার পেছনের কুশিলবরা পাবনা শহরের অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নানাবিধ মিথ্যে প্রচারণা চালাচ্ছে। দুদকের মামলায় কয়েকবার গ্রেফতারের পরেও আইনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে একের পর এক নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তার প্রতিষ্ঠিত যে সব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা ও কাগজপত্র পরীক্ষা করে শান্তির দাবি জানিয়েছে প্রেসক্লাব। সভায় বলা হয়, অবিলম্বে মোল্লা কফিলকে গ্রেফতার করা না হলে পাবনা প্রেসক্লাব, জেলার সকল সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ, ব্যবসায়ী ও সুধি সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এ ছাড়া পর্যায়ক্রমে ধারবাহিক আন্দোলন করা হবে। 

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন  প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সাংবাদিক মীর্জা আজাদ, শহীদুর রহমান শহীদ, সরোয়ার উল্লাস, রফিকুল ইসলাম সুইট, শুশিল তরফদার, কলিট তালুকদার, ইয়াদ আলী মৃধা পাভেল, কানু সান্যাল, আ¦দুল মতীন খান, ইয়াসিন আলী মৃধা রতন, জহুরুল ইসলাম, রাজিউর রহমান রুমী, আব্দুর রশিদ ও আবু হাসনা মুহাম্মদ আইয়ুব।

সভায় আরও বলা হয়, দুর্ধর্ষ এই আর্ন্তজাতিক প্রতারক ও জালিয়াত মোল্লা কফিলের প্রতারণার স্বীকার হাজারো মানুষ নি:স্ব হলেও দেখার কেউ নেই। কফিল কখনো ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, কখনো প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার কওে বেড়াসহ শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড ও পোষ্টার সাটিয়েছে। যা বঙ্গবন্ধু মোমেরিয়ার ট্রাষ্টের এখতিয়ার বহির্ভুত। সভায় বলা হয়, এই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে উদ্ভুত যে পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্য সংশ্লিষ্টরাই দায়ি থাকবেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা