গোপালগঞ্জে শেষ শ্রদ্ধায় সিক্ত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা চৌধুরী এমদাদুল হক
গোপালগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০.০০ টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে তার ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মরহুম চৌধুরী এমদাদুল হকের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর এপিএস গাজী হাফিজুর রহমান লিকু। এর পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, উমরাহ পালনের উদ্দেশ্যে অবস্থানরত সুদুর সৌদি আরবের থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া করেন, সিনিয়র আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমীন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মুন্সী মোঃ আতিয়ার রহমান, উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান লিটন, প্রচার সম্পাদক এস এম নজরুল ইমলাম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: জুলকদর রহমান, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাছিমা আক্তার রুবেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, শহর আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, উদীচির সভাপতি নাজমুল হাসান, জেলা আইনজীবির সভাপতি এ্যাড: খসরুল আলম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের জানাযা নামাজে অংশ নেন। গোপালগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ যোহর তার নিজ বাড়ী সদর উপজেলার মানিকদাহ গ্রামে ৩য় জানাযা শেষে পারিবারি কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন। বাংলাদেশ আওয়ামীলীগের প্রবীন নেতা ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক ৬ ফেব্রুয়ারী বিকাল ৩.০০ টায় ঢাকার কলা বাগানে ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয় হাসপাতালে বার্ধক্য জনিত কারণে বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ছাত্রলীগ দিয়েই বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ছাত্রলীগ, যুবলীগ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন । সৎ, নির্লোভ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির বাতিঘর এই প্রবীন রাজনীতিবিদ ৬দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও মুজিব বাহিনীর গোপালগঞ্জ জেলার দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে গোপালগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে আসে। আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি শেখ ফরিদ আহমেদ দাড়িয়া, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানীর আওয়ামীলীগের নেতৃবৃন্দ নামাজে জানাযায় অংশ নেন। সকলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা