ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে সিপিবি’র বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধার অভিযোগ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৫:৪৩

কুড়িগ্রামের উলিপুরে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে কমিউনিস্ট পার্টির নেতা-কমীরা মিছিল বের করলে পুলিশ এতে বাঁধা দেয়। এ সময় তারা সড়কে বসে পড়েন। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা জানান, চাল,ডাল ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার নেতা-কর্মীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করার সময় পৌর শহরের গবামোড়ে পৌছেলে পুলিশ এতে বাঁধা দেয়। পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন। পরে তারা পুনরায় মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একজন রিক্সাচালক সারাদিনে আয় করে ৩শ টাকা অথচ পরিবার চালাতে তাকে খরচ করতে হয় ৬শ টাকা। এ অবস্থা চলতে পারে না। অতিবিলম্বে চাল,ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবি জানান। এছাড়া মিছিলে পুলিশি বাঁধার তীব্র নিন্দা জানান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, সিপিবির মিছিলে বাঁধা দেয়া হয়নি। তারা সড়ক বন্ধ করে লোকাল প্রশাসনের অনুমতি না নিয়ে সমাবেশ করছিল। এ কারনে পুলিশ জনগনের সুবিধার জন্য সড়কের এক পাশে তাদের সমাবেশ করতে বললে তারা রাস্তায় বসে পড়েন। পরে তারা মিছিল করে চলে যায়। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির