ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ধর্ষনের শিকারের পর ৬ মাসের অন্তঃসত্বা প্রবাসির স্ত্রী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-২-২০২৩ রাত ৮:৬
মাদারীপুরের কালকিনিতে স্বামীর অনুপস্থিতে জোরপূর্বক ধর্ষনের শিকারের পর ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পরেছে এক প্রবাসির স্ত্রী। এ বিষয়টি ফাঁস হয়ে গেলে ধর্ষক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। পরে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলা সূত্রে জানা গেছে, কাল‌কি‌নির পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের এক সৌদী প্রবাসী তার পরিবারের সুখের কথা ভেবে স্ত্রী ও তার দুই সন্তানকে বাড়িতে রেখে প্রায় এক বছর আগে সৌদী আরব পাড়ি জমান। সেই সুবাদে একেই এলাকার আয়নাল খানের লম্পট ছেলে শফিক খান (২০) বিভিন্ন সময় ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উক্তাক্ত করে আসছে। তার এ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে প্রায় ৬ মাস আগে একা বাড়িতে পেয়ে ঘরের মেঝেতে ফেলে জোরপুর্বক শফিক খান ধর্ষন করে পালিয়ে যায়। এতে করে ওই প্রবাসির স্ত্রী অন্তঃসত্বা হয়ে পড়ে। এ বিষয়টি ভুক্তভোগীর পরিবার মান-সম্মানের ভয়ে এতদিন গোপন রাখার চেষ্টা করলেও পরে অন্তঃসত্বার খবরটি পুরো এলাকা জুরে ফাঁস হয়ে যায়। পরে নিরুপায় হয়ে ওই প্রবাসির স্ত্রী শফিক খানকে আসামী করে কালকিনি থানায় ধর্ষন মামলা দায়ের করেন। এ মামলা হওয়ার পরই ধর্ষক শফিক খান স্বপরিবারে গা ঢাকা দেন।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর এক আত্নীয় জানান, 'শফিক খান মাঝে মাঝে তাকে উক্তাক্ত করতো। এ ঘটনার প্রতিবাদ করায় শফিক খান ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন করলে সে অন্তঃসত্বা হয়ে পড়ে।'
কাল‌কি‌নি থানায় মামলার পর থে‌কে গা ঢাকা দি‌য়ে‌ছে অ‌ভিযুক্ত ব‌্যক্তি। তা‌কে বা‌ড়ি‌তে পাওয়া যায়‌নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, থানায় ধর্ষন মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা অব্যহত আছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু