ব্যাচ ৯৪ বিডি'র ফ্রেন্ডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
এসএসসি ৯৪ ব্যাচ বিডি’র অনলাইন প্লাটফর্ম ব্যাচ-৯৪ এর উদ্যোগে ফ্রেন্ডস ফেস্টিভ্যাল ২০২৩ বন্দর নগরীর অভিজাত চট্টগ্রাম বোট ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক জাহিদুল হাসান। সদস্য সচিব আরিফ জামান ও আনোয়ারা রিনু'র সঞ্চালনায় জমকালো আয়োজনে বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে তেরোশর অধিক বন্ধু অংশগ্রহণ করে। আগের রাত থেকে শত শত বন্ধু উপস্থিতিতে বোট ক্লাব প্রাঙ্গন মূখরিত হয়ে উঠে, আয়োজনে ছিল সকালের নাস্তা, দুপুরের খাবার, খাওয়ার পরবর্তী রকমারি ফলমূল, বিকালের নাস্তায় ছিল খেজুরের রস, ভাপা পিঠা, চিতই পিঠা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনলিমিটেড চা,কফি। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া, পাহাড়ি নিত্য ও কলকাতা জনপ্রিয় সারেগামাপা শিল্পী শৃদিতা ও ঢাকার শিল্পী তামান্না প্রমির গানে মেতে উঠে ক্লাব প্রাঙ্গন।
এতে সার্বিক তত্বাবধানে ছিলেন ব্যাচ-৯৪ বিডি’র এডমিন মো. আলাউদ্দীন, গোলাম কিবরিয়া, সাইফুল ইসলাম আজাদ, সরওয়ার চৌধুরী রুবেল, সাইফুদ্দিন শিবলী মো. সালাউদ্দিন, রফিকুল আলম কামাল, হাবিবা হারুন, ফোরকানউদ্দীন, ইয়াছিন সরকার, মো. মোরসেদ হোসেন, রাসেদ হাজারি, আলী হোসেন, আনোয়ারা রিনু, রাসেদুল আবেদিন, এসএম সায়েম ।
বক্তব্য রাখেন (এডমিন) মো. আলাউদ্দীন, সরওয়ার রুবেল, (এডমিন,) সাইফুল ইসলাম আজাদ, (এডমিন) , উদযাপন পরিষদের উপদেষ্টা ও রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপসচিব আবুল হাসেম, ড.শাহিদুল আলম মিন্টু, ডাঃ সুমেন চৌধুরী, ডাঃ সাহাব উদ্দীন চৌধুরী প্রমূখ।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা