তাড়াশে বিদ্যুতের আগুনে ঘর পুড়ে ছাই
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আগুনে ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম বদুনিলি পাড়ার মোঃ নাসির প্রামানিকের ছেলে মোঃ আলহাজ প্রামানিক (৩৫) এর বাড়িতে। জানা গেছে, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক রাত ১টার দিকে বিদ্যুতের ভাল্ব ফেটে গোয়াল ঘরের মুশুরীতে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্থ মোঃ আলহাজ প্রামানিক হঠাৎ করে আগুন আগুন চিৎকার শুনে উঠে দেখে তার গোয়াল ঘরে আগুন জ¦লছে। তার চিৎকারে পাশের লোকজন এসে আগুন নিভাতে চেষ্টা করে এর মধ্যেই তার শোয়ার ঘরে আগুন লেগে যায়। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও তার টিনের গোয়াল ঘর ও শোয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আসবাবপত্র, চাল, ডাল, কাপড় চোপড়সহ অনেক কিছু পুড়ে গেছে। এতে আমার প্রায় ১ লাখ ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।এছাড়াও ২টি গরু অসুস্থ্য হওয়ায় আমি খুব চিন্তায় আছি।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম সরকার বলেন, ঘটনাটি সত্য। আমি সেখানে গিয়েছিলাম। তার বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে বলে ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার