মাতুয়াইল নিমতলা কলেজ রোড ৬০ ফুটে উন্নীত করা হবে : তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৫ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল এলাকার নিমতলা কলেজ রোডকে ৬০ ফুটে উন্নীত করার ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৮ ফেব্রুয়ারি) ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকার ৬৫ নম্বর ওয়ার্ডের সড়কের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের নজরে এসেছে যে, এ এলাকাটি অত্যন্ত জনবহুল এবং এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত। আশপাশে অনেক কলকারখানা, দোকানপাট রয়েছে। এ এলাকাটি একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র। আমরা বিশদ অঞ্চল পরিকল্পনাসহ আরএসটিপি পর্যালোচনা করে এ সড়কটাকে প্রশস্ত করব। সড়কটা সংস্কার করব। নর্দমা ও হাঁটার পথসহ আমরা এ সড়কটিকে চার সারিতে উন্নীত করব। সড়কের উভয় পাশে ১০ ফুট করে হাঁটার পথসহ ৬০ ফুটের একটি রাস্তা নির্মাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সেই পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে আজকে আমরা এখানে এসেছি।
শিগগিরই সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরুর আশা প্রকাশ করে মেয়র বলেন, আমরা এই অর্থবছরের বাজেট থেকে অর্থ প্রাক্কলন এবং দরপত্র সম্পন্ন করতে চাই। আশা করছি, বর্ষার পরপরই এই রাস্তার কাজ শুরু করতে পারব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, কাউন্সিলরদের মধ্যে ৬৫ নম্বর ওয়ার্ডের মো. সামসুদ্দিন ভূঁইয়া, ৬৩ নম্বর ওয়ার্ডের মো. শফিকুল ইসলাম খান, সংরক্ষিত আসনের নিলুফা ইয়াসমিন প্রমুখ।
প্রীতি / প্রীতি
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর