স্লোগানে স্লোগানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইবি ছাত্রলীগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকাতলে’, ‘বই খাতা কলম নিন, ছাত্রলীগে যোগ দিন’, ‘এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে সন্ত্রাস নাই’-সহ নানা স্লোগানে বুধবার (৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে তারা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনটির দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবনসমূহ ঘুরে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি নবীন শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে এসে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং স্বাধীনতার পক্ষে কাজ করবে। দেশে অরাজকতা সৃষ্টিকারীরা যেন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের হয়রানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা সেদিকে লক্ষ্য রাখবো। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পাশে থাকতে শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied