ইবির হিসাববিজ্ঞান বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিভাগের সেমিনার কক্ষে এই আয়োজন করে বিভাগটি। এসময় নবীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, পরিচয় পর্ব গ্রহণ, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রসাশন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়াও বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. আব্দুস সবুর, সহকারী অধ্যাপক নাজমুল হুদা, কামাল উদ্দীন, শাহাবুব আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জুবায়ের সালমান এবং জান্নাত-এ-নুর মারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘নবীনদের এরকম একটি গোল্ডেন বিভাগে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন। এ বিভাগে শুধু সিলেবাসভুক্ত পড়াশোন করা হয়না এর পাশাপাশি কো-কারিকুলাম শিক্ষা কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব সহকারে অন্তুর্ভুক্তিকরণ করা হয়েছে। সর্বোপরি এ বিভাগটি তোমাদের ভবিষ্যৎ উজ্জ¦ল এবং সুপ্রসন্ন করতে সহায়ক হোক সেই প্রত্যাশা।’
অনুষ্ঠানের শুরুতে ফুল ও ব্যাগসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ ও পরিচয় গ্রহণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন