পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২০) নামের এক বাংলাদেশী পাথর শ্রমিক আহত হয়েছেন।ঘটনাটি বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জাগিরজোত গ্রামে মহানন্দা নদীতে ঘটে।আহত ফরিদুল জাগিরজোত গ্রামের কমিরুল ইসলামের ছেলে।বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়,ফরিদুল ইসলাম দুপুরে মহানন্দা নদীতে নূড়ি পাথর তোলার কাজ করছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের দিকে লক্ষ করে গুলি চালায়।এসময় বিএসএফের ছোড়া গুলি ফরিদুলের পায়ে লাগে আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে, অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বিএসএফ এর গুলিতে আহতের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়,মহানন্দা নদীতে পাথর তুলতে গিয়ে ভারতীয় সীমান্তের শূন্য রেখায় প্রবেশ করলে বিএসএফ গুলি চালায় এতে পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠক হয়। এতে বিএসএফ দুঃখ প্রকাশ করে দোষির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন বিজিবিকে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied