বোদায় ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনার বিচারের দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
ধর্ষনের শিকার তরুনীর আত্মহত্যার প্ররোচনায়, ধর্ষকের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার বিকালে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবের রুমে লিখিত বক্তব্যে তরুণীর মা নুরজাহান বেগম ধর্ষক জুয়েল ইসলাম, তার মেয়ে হত্যার প্ররোচনার সুষ্ঠু বিচারের দাবী করেন। তিনি বলেন, আমার মেয়ের শোয়ার ঘরে গভীর রাতে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে, চিৎকারের এক পর্যায়ে তাকে আটক করার চেষ্টা করা হলে সে পালিয়ে যায়। ওই দিন সকালে আমরা বাড়ির বাইরে গেলে মেয়ে একা ঘরে আত্মহত্যা করে।ওই ঘরে ছেলের ব্যবহৃত মোবাইল পরিহিত জুতা,জাঙ্গিয়া, মাফলার পাওয়া যায়।সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু পুলিশ কোন সহযোগিতা করেনি।ধর্ষক জুয়েল একই ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।তার স্ত্রী ও সন্তানও রয়েছে। স্থানীয়রা আরো জানায় ধর্ষক জুয়েল পুর্বে আরো এক স্ত্রীকে তালাক দিয়েছে।
এর আগে ময়না আক্তার (১৭) শনিবার (২৮ জানুয়ারী) সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করে।ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে ময়নার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত ময়না বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের ঝলঝলি বানিয়া পাড়া এলাকার ছুরহাব আলীর মেয়ে এবং কামাতকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্রী।
জানা যায়, শুক্রবার রাতে ময়নার শোয়ার ঘরে ডাঙ্গাপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে জুয়েল জোর পূর্বক ধর্ষন করে।এঘটনা বাইরে জানাজানি হলে শনিবার সকালে নিজ বাড়িতেই ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
সংবাদ সম্মেলনে, তরুনীর মা নুর জাহান বেগম,বাবা ছুরহাব আলী,চাচা আলাউদ্দিন ও সাহাব উদ্দিন স্থানীয় লোকজনসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বোদা থানা অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied