ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে সড়ক পারাপারে সময় প্রাণ গেল শিশুর


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৮-২-২০২৩ রাত ১০:৫২

কুড়িগ্রামের উলিপুরে সড়ক পারাপারে সময় মিশুক (রিক্সা) এর ধাক্কায় জান্নাতি আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে পৌর শহরের ডারারপাড় নামক এলাকায়। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, উপজেলার ধরনিবাড়ি এলাকা থেকে উলিপুর বাজারগামী একটি মিশুক (রিক্সা) আসছিল। এ সময় শিশু জান্নাতি আক্তার বাড়ির সামনে সড়ক পারাপার করার সময় মিশুকটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত জান্নাতি আক্তার পৌরসভার ডারারপাড় এলাকার জাবেদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় নিহত শিশু জান্নাতির বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনসহ এলাকাবাসী ছুটে এসেছে শিশু জান্নাতির বাড়িতে। এসময় জান্নাতির দু'ভাই রনি (১০), রওশন (৭) বোনকে ফিরে পাওয়ার জন্য কান্নাকাটি করছিলেন। তাদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম বিনতে হাসান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হবে বলে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির