নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে সারবাহী হ্যান্ড ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তিরা হলো, উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম ব্যাগা গ্রামের ছিদ্দিক উল্যাহ সমাজের মহসিনের বাড়ির মো. সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও তার ফুফাতো ভাই একই এলাকার নুর আলমের ছেলে মো. ফরহাদ (১৫)।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার বাজারের পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার বাজার থেকে মোটরসাইকেলে করে শাহাদাত ও তার ফুফাতো ভাই ফরহাদ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি পাংকার বাজার এলাকার পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারানো সারবাহী হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই ভাই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শাহদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে, ফারহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার