ঢাকা সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাবা-মা সহ ক্যান্সার আক্রান্ত ছেলেকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১১:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি এক্সিডেন্টের জেরে বাবা সহ ক্যান্সার আক্রান্ত ছেলেকে মারধর করা হয়। একই সাথে ছিনতাই ও ক্ষতিপূরণের অভিযোগ এনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে। হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগপত্র দায়ের করেছেন ভুক্তভোগী সেলিম মোল্লা। বুধবার বিকালে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক নাজমুল হাসান রুপু, ফজলুল হক শাখা ছাত্রলীগের কর্মী মো. তারেক। এছাড়া অভিযোগপত্রে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে ভুক্তভোগী বলেন, আমি ও আমার স্ত্রী খাদিজা আক্তার এবং ছেলে ক্যানসারের রোগী রুবায়েত হাসান সায়েমসহ আমার প্রাইভেটকারে করে নিজ বাড়িতে ফিরছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্ল্যাহ হলের সামনে পৌঁছালে আমি গাড়িটি ব্রেক ফেইল করে। পরে গাড়িটির গতি কমিয়ে রাস্তার পার্শ্বে আইল্যান্ডে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ করি। তখন শহীদুল্ল্যাহ হলের একদল শিক্ষার্থী আমাকে ও আমার স্ত্রী-সন্তানকে গাড়ি থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পেটায় এবং কিলঘুষি মেরে মারাত্মক জখম করে। ১নং আসামি হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। ২নং আসামি হাতে হেলমেট নিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে জখম করে। এসময় তারা আমার কাছ থেকে মোট ৩২ হাজার টাকা নিয়ে যায়। এমনকি এই বিষয়ে মামলা করলে আমাকে প্রাণে হত্যার হুমকিও প্রদান করে।’

তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল হাসান রুপু বলেন, যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। তারা দুইটা রিক্সাকে ধাক্কা দেয়। রিক্সায় থাকা যাত্রীদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। দুটি রিক্সা ক্ষতিগ্রস্থ হয়। এ অবস্থায় তারা চলে যেতে চাইলে হলের ছোট ভাইয়েরা তাদেরকে মারধর করে। তখন আমরা গিয়ে মিমাংসা করে জরিমানা নিয়ে দিয়েছি। এখন শুনছি আমাদের নামে থানায় অভিযোগ দিয়েছে। এভাবে হলে তো মানুষের উপকারও করা যাবে না।

আরেক অভিযুক্ত তারেক বলেন, গতকাল রাতে প্রাইভেটকারটি দুইটা রিক্সাকে ধাক্কা দেয়। একজনের রিক্সা ভেঙ্গে যায় আরেকজনের পা কেটে গেছে। হলের কিছু ছেলেরা মারতে চাইলে আমরা বাধা দিই। পরে ক্ষতিপূরণ হিসেবে উনারাই টাকাটা দিয়ে গেছে। আর আজ ঘুম থেকে উঠে শুনি, আমাদের নামে অভিযোগ দিয়েছে যে আমরা উনাদের থেকে ছিনতাই করে টাকা পয়সা রেখে দিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, যারা এসব ছুরি ছিনতাইয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনকে বলব যেন দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

শাহবাগ থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ভুঁইয়া বলেন, আমরা অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ওসি মহোদয়ের সাথে কথা বলার পর আমরা মামলা নেব।

এমএসএম / এমএসএম

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

নির্বাচন উপলক্ষে ঢাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

পবিপ্রবিতে হিট উপ-প্রকল্পের মেটাজেনমিক্স ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

পবিপ্রবি’তে রিসার্চ মেথোডোলজি ও ননইনভেসিভ সীফুড অ্যানালাইসিস বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবি ছাত্রদল নেতার খাবার বিতরণ

জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন