অসহায় রিক্সা চালক জীবনের নিরাপত্তা চেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মামুনুর রশীদ নামের এক রিক্সা চালকের ভিটে বাড়ি রক্ষা ও জীবনের নিরাত্তা চেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে। স্থানীয় সন্ত্রাসীরা জোর পূর্বক দখলের চেষ্ঠা করে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েছে আসছে একটি প্রভাবশালী চক্র। আনোয়ারা থানা পুলিশ ও সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) এ বিষয়ে অভিযোগ করার পরও কোন সহযোগিতা পাননি বলে জানায়।
অভিযোগ সূত্রে জানায়, উপজেলার বারখাইন এলাকার নুর হোসেন(৪৮), আমির হোসেন(৩৮), জাগির হোসেন(৩২), মোমেনা খাতুন(৫৬)সহ কয়েকজন মিলে রিক্সা চালক মামুনুর রশীদের জায়গা গত ১ জানুয়ারি জোর পূর্বক দখল করে বাউন্ডারী দেয়ার চেষ্ঠা করে। এ ঘটনায় গত ১০ জানুয়ারি রিক্সা চালক মামুন আদালতে নিষেধাজ্ঞার আবেদন করে। ২৬ জানুয়ারী আনোয়ারা থানার এস আই রফিকুল ইসলাম উভয় পক্ষ নোটিশ দিয়ে ৩০ জানুয়ারি বৈঠক করে। বিষয়টি জানার পর আসামিরা পুলিশের সহায়তায় রাতারাতি জায়গাটি দখলে নিতে কাজ শুরু করে। বিষয়টি গত ৫ ফেব্রয়ারি আনোয়ারা সহকারী পুলিশ সুপারকে জানানো হয়। আসামিরা জায়গায় আসলে মোবাইলে ভিডিও ধারণ করে তার কাছে পাঠাতে বলেন। গত ৬ ফেব্রুয়ারি ফের কাজ শুরু করলে আবার জানানো হলে আনোয়ারা থানা এস রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পুলিশ আসার রিক্সা চালক মামুনকে আসামিরা ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখান। এ নিয়ে রিক্সা চালক মামুনুর রশীদ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন। গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে রিক্সা চালক মামুন ভিটে বাড়ি রক্ষা করতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। রিক্সা চালক মামুনুর রশীদ উপজেলার সৈয়দ কুচুাইয়া এলাকার মৃত নোয়া মিয়ার পুত্র। অভিযোগ করার বিষয়ে রিক্সা চালক মামুনুর রশীদ জানান, থানা পুলিশ ও সার্কেল অফিস পুলিশের সহযোগিতা চেয়েছিলাম তারা আমাকে কোন ধরণের সহযোগিাত করেনি। তারা আসামিদের সাথে সখ্যতা করে আমার জায়গা দখলে দিতে সহযোগিতা করে আসছে। আমি এবং আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখাচ্ছে। আমরা কোন জায়গা না পেয়ে মাননীয় পুলিশ সুপার স্যারের কাছে সহায়তা চেয়েছি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ