উলিপুরে এইচএসসি পরীক্ষায় দুই মেয়ে ফেল করার খবরে পিতার মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে দুই মেয়ে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে শিক্ষক পিতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেছেন। বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে আব্দুলহাদি বাহারবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে তার মরদেহ দাফন করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুলহাদি বাহারবন্দ গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল গফ্ফার মিয়ার দুই মেয়ে পিংকি ও গিনির এইচএসসির ফলাফল প্রকাশ হলে তারা জানতে পারেন উভয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। ফলাফল খারাপ হওয়ায় বাড়িতে ফিরে দুই বোন কান্নায় ভেঙ্গে পড়েন। এরপর বিকেলে শিক্ষক পিতা আব্দুল গাফ্ফার বাড়িতে এসে জানতে পারেন তার দুই মেয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এ খবর শুনে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন এবং প্রলাপ করতে থাকেন। এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুতই স্থানীয় চিকিৎসক নিয়ে আসলে পরীক্ষা নিরিক্ষা করার পর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসক জানান। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, নিহত আব্দুল গফ্ফার দলদলিয়া সিদ্দিকীয়া মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে পিংকি ও গিনি রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই মৃত আব্দুল গফ্ফারের মরদেহ দাফন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি