ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

"উলিপুরে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৯-২-২০২৩ রাত ৯:২৭

কুড়িগ্রামের উলিপুরে গরু বোঝাই নছিমন ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে পৌরশহরের বাকরেরহাট বাজার এলাকায় মেসির দিঘির পাড়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গরু বোঝাই একটি নছিমন পৌরশহরের বাকরেরহাট বাজার এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এরশাদুল সরকার (৪৫) পাকা সড়কে পড়ে গেলে তার উপর দিয়ে নছিমনটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলই এরশাদুলের মৃত্যু হয়। নিহত এরশাদুল উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার আব্দুল হাই সরকারের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের ছোট ভাই বলে জানা গেছে। এরশাদুল সরকার দুই সন্তানের জনক ও গরু ব্যবসায়ী ছিলেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।" 

এমএসএম / এমএসএম

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১

গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার টিএসআই আসাদুজ্জামান