কাশিয়ানীতে পিকনিকের বাস দূর্ঘটনায় নিহত ১, আহত ৪০
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকায় যশোরগামী পিকনিকের বাস দূর্ঘটনায় একজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মারাত্মক আহত ৩০/৩৫ জনকে যশোর এবং ফরিদপুর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
তিনটি গাড়িতে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহূমুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষাসফরে করতে এসেছিলো। ফেরার পথে তাদের বহনকারী একটি বাস দূর্ঘটনার কবলে পড়ে। অন্যগাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিদ্যুত বিশ্বাস (৫০)। তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে। কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থেকে পিকনিক শেষে যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামে ফিরছিল শিক্ষাসফরে আসা শিক্ষার্থীরা। পথিমধ্যে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কা লাগায়। ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় অন্তত ৪০ জন আহত হয়।
ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা বিদ্যুত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied