মাধবপুরে রাস্তার বেহাল দশা জন চলাচলে চরম দূর্ভোগ দেখার কেউ নেই
হবিগঞ্জের মাধবপুর উপজেলার, ঢাকা সিলেট মহাসড়কে রতনপুর বাসস্ট্যান্ড থেকে ছাতিয়াইন বাজার হয়ে শিমুলঘর মধ্য দিয়ে ফান্দাউক, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর, সরাইল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ পর্যন্ত শত শত যাত্রীবাহী সিএনজি অটো রিক্সা রাস্তা দিয়ে চলাচল করে,এ রাস্তার গুলোর বেহাল দশার মুল কারণ নিষিদ্ধ টেক্টর ও ধারণ ক্ষমতার চেয়ে বেশি অবৈধ বালি বুঝাই ট্রাক ও ভারি যানবাহন চলাচলের কারনে জন সাধারণকে চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। বছরের পর বছর ধরে রাস্তা গুলোর এমন অবস্থা চলাচলের কষ্ট হচ্ছে , কিন্তুু এগুলো সংস্কারের ও কোনো পদক্ষেপ না থাকায় জন সাধারণের দুর্ভোগ দিনদিন বেড়েই চলেছে, রতনপুর টু ফান্দাউকের রাস্তার অবস্থা খুবই খারাপ, এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে পার্শ্ববর্তী উপজেলা, লাখাই নাসিরনগর, সরাইল উপজেলার মানুষ, রতনপুর ,ছাতিয়াইন-শিমুলঘর মাঝে রাস্তার খুব ই ঝরা জীর্ণ যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এ রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল নিয়ে প্রতিদিন চলাচল করে অবৈধ ভাড়ি বালি ট্রাক, ট্রাকক্টর, নাসিরনগড়, সরাইল, লাখাইয়ে নিয়ে যাচ্ছে ,প্রতিদিন শত শত টন বালি, পাথর, ইট,ও ফসলি জমির থাকে কিন্তু রতনপুর থেকে ছাতিয়াইন পর্যন্ত রাস্তাটি স্থানেস্থানে কার্পেটিং উঠে গিয়ে এবং খানাখন্দ তৈরী হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু দিন আগে রাস্তার কিছু অংশের সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে এ রাস্তার ছাতিয়াইন শিমুলঘর অংশের অবস্থা সবচেয়ে খারাপ।
৩ কিলোমিটার দূরত্বের রাস্তাটির এ অংশে কার্পেটিং সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এবং স্থানেস্থানে গর্ত ও খানাখন্দ থাকায় এ রাস্তায় চলাচলকারী যাত্রীসাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ছাতিয়াইন-রতনপুর সড়কের উন্নয়ন কাজ টেন্ডার আহবান করা হয়েছে খুব শীঘ্রই কার্পেটিং ও মেরামত করা হবে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত