ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে বিয়ের দাবিতে স্বামী পরিত্যক্তা নারীর অবস্থান!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ২:৯
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমারের বাড়িতে গত শনিবার সন্ধায় এক স্বামী পরিত্যক্তা নারী বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান করে। জানাগেছে ঐ নারী নওগা জেলার মান্দা উপজেলার ভারশো গ্রামের সচিন চন্দ্রের কন্যা স্বামী পরিত্যক্তা  রিতা রানী। তিনি আজ বিয়ের দাবিতে বিকাশ কুমারের বাড়িতে অবস্থান করেন। 
 
স্থানীয় সুত্রে জানাগেছে, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমার এক সন্তানের জনক। সাংসারিক কলহে মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বটতলির জৈনক ব্যক্তির কন্যার সাথে এর আগে বিকাশ কুমারের বিবাহ বিচ্ছেদ হয়। তার দরুন বিকাশ কুমার একাকী জীবন যাপন করে আসছে। দ্বিতীয় বিবাহ করার লক্ষে প্রায় আট মাস আগে পারিবারিক ভাবে  নওগা জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া গ্রামের সচিন চন্দ্রের কন্যা রিতা রানীকে দেখতে যান তবে বিকাশ কুমারের মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি। 
 
এবিষয়ে বিকাশ কুমার জানান, আমি দ্বিতীয় বিবাহ করার লক্ষে প্রায় আট মাস আগে পারিবারিক ভাবে  নওগা জেলার মান্দা উপজেলার ভারশো গ্রামের সচিন চন্দ্রের কন্যা রিতা রানীকে দেখতে যায় তবে মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে হয় নি। তারপর থেকে কোনো যোগাযোগ নাই তাদের সাথে। আমি মৎস্যজীবী ও কৃষি কাজ করে পরিবার চালাই, আমি তেমন মোবাইল ও ব্যবহার করি না তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। হটাৎ করে এ মেয়ে আমার বাড়িতে এসে বিয়ের দাবি করছে। আমি বাড়িতে ছিলাম না কামারগাঁ বাজারে ছিলাম বাড়ি এসে দেখি এক মেয়ে আমাকে বিয়ে করবে বলে বসে আছে আমি তাকে চিনতে পারি নি পরে পরিচয় দিলে বাড়ির সবাই চিনতে তাকে পারে। পরে গ্রামের প্রধান ও মেম্বার কে ডাকি।
 
রিতা রানীর সাথে কথা বলে জানাগেছে, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমার আমাকে বিয়ে করবে বলে দেখতে যায়। তাকে আমার পছন্দ হয়। বার বার বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও তার সাথে আমাকে বিয়ে দেয়া হয় নি তাই তার বাড়িতে চলে এসেছি। ছেলের সাথে কি আপনার নিয়মিত যোগাযোগ হতো? ছেলের সাথে কি আপনার কোনো শারিরীক সম্পর্ক ছিলো আপনার?  এমন প্রশ্নের করা হলে রিতা রানী  উত্তরে এড়িয়ে যান। 
 
এবিষয়ে মেম্বার শরিফুল ইসলাম রাজা জানান, এক মেয়ে মাঝিপাড়া গ্রামের বিকাশ কে বিয়ে করবে বলে এসেছে এমন অভিযোগের ভিত্তিতে আমাকে ডাকা হয়, আমি মেয়ের সাথে কথা বলে তার অভিভাবক ও ভারশো ইউপির মেম্বার কে ডাকি স্থানীয় ভাবে শালিশ করে করে রবিবার বিকালে মেয়েকে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।
 
মাঝিপাড়া গ্রামের  নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির নিকট জানা গেছে বিকাশ একটা সরল ছেলে। তাকে ফাসানোর চেষ্টা করা হয়েছে। ঐ মেয়ে বিয়ে করবে বলে বিকাশের বাড়িতে আসে, কিন্তু বিকাশের বাড়িতে আসার যুক্তিযুক্ত কারন মেয়েটি বলতে পারে নি। পরে মেয়ের পরিবারের লোকজন ও ভারশো ইউপির মেম্বার  চিতল এসে তাকে নিয়ে যায়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত