স্কুল ছুটি শেষে বাবা-মায়ের কাছে ফেরা হলো না, গাড়ির ধাক্কায় মৃত্যু
স্কুল ছুটি শেষে বাবা-মায়ের কাছে আর ফেরা হলো না ঝিনাইদহের শৈলকূপার পঞ্চম শ্রেণির ছাত্রী উম্মে রুকাইয়ার (১১)। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই স্কুলছাত্রীর।
ক্যাম্পাস পার্শ্ববর্তী মদনডাঙ্গায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টা শুনেছি। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত রুকাইয়া শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, স্কুল ছুটির পর বেলা ১২ টার দিকে সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল রুকাইয়া। রাস্তা পারাপারের সময় ক্যাম্পাস থেকে আসা দ্রুতগামী একটা প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে মারাত্মকভাবে জখম হলে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যুবরণ করে ওই স্কুল ছাত্রী।
নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাজিতিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন বলেন, 'ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। গাড়ির গতি বেশি থাকায় ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন