ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে মোজাম্মেল হোসনে নামের এক ছোট ভাইয়ের হাতে কবির হোসেন নামে এক বড় ভাই খুন হয়েছে। এ ঘটনায় মোজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ। কবির ও মোজাম্মেল জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছয় বছর আগে মোজাম্মেল পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়। পরে সে বাড়িতে ফিরে আসে। তাদের বাবা তাদের জন্য ৬০ হাত দৈর্ঘ্যের একটি বাড়ি রেখে যান। কিন্তু তা তাদের ৫ ভাইয়ের মধ্যে ভাগ হলে জনপ্রতি ১২ হাত করে জায়গা পায়। এ নিয়ে ভাইদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বড় ভাই কবির হোসেন বাড়ির সামনে একটি ডোবায় চিপ দিয়ে মাছ ধরছিল। হঠাৎ মোজাম্মেল কবিরকে পেছন থেকে দায়ের কোপ দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাতেই মনমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ আলী ফরিদের নেতৃত্বে মোজাম্মেলকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সুনই গ্রামে তার খালার বাড়ি থেকে আটক করে ধর্মপাশায় থানায় নিয়ে আসা হয়।
পাইকুরাটি ইউপি সদস্য মোজাম্মেল হক ইকবাল বলেন, ঘাতক মোজাম্মেল মানসিক বিকারগ্রস্থ থাকায় পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়েছিল।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাবুল শুক্রবার বিকেলে মোজাম্মেলের বিরুদ্ধে থানায় মামলা করেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’