ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইডিইবি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১০-২-২০২৩ বিকাল ৭:৪১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত  নেতৃবৃন্দ। 
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুুপুরে টুঙ্গিপাড়ায় আইডিইবি’র  নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌ. এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক প্রকৌ. মোঃ শামসুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, আইডিইবি গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রকৌ. বিএম ইছানুল কবীর, সাধারণ সম্পাদক প্রকৌ. মোঃ আব্দুল হালিম খান, আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, সদস্য প্রকৌশলীগন ও আইডইবি’র বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
এর আগে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণের শপথ গ্রহন করেন। পরে বঙ্গবন্ধু সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি প্রকৌ. এ কে এম এ হামিদ সহ অন্যরা।
এ সময় সংগঠনের সহসভাপতি (হেড কোয়ার্টার) মোঃ ফজলুর রহমান খান, সহসভাপতি (ঢাকা) বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, সহসভাপতি (চট্টগ্রাম) জাফর আহমেদ সাদেক, সহসভাপতি (কুমিল্লা) মো. মোখলেসুর রহমান, সহসভাপতি (ফরিদপুর) কেএম আমিনুল ইসলাম, সহসভাপতি (ময়মনসিংহ) অজয় কুমার সরকার, সহসভাপতি (বরিশাল) মো. মিজানুর রহমান, সহসভাপতি (রাজশাহী) মোঃ কবির উদ্দিন, সহসভাপতি (রংপুর) মাহাবুবার রহমান, সহসভাপতি (সিলেট) মোঃ নজরুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, মো.সিরাজুল ইসলাম, আর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুস্তাসীর হাফিজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম তাপস, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান কবির, লাইব্রেরী সম্পাদক আ.ম সাইফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক নিগার বানু, চাকরি বিষয়ক সম্পাদক মোহাম্মদ দস্তগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম গোলাম মোহাম্মদ, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মিজি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত। 

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ