হরিরামপুরের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট উৎসব ২০২৩ অনুষ্ঠিত
"ডাক দিয়েছে স্মৃতির সূর, প্রিয় স্কুল দক্ষিণ চাঁদপুর" স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুরের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট উৎসব ২০২৩ মওসুম ৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০'ই ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বারের মতো সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল আটটায় ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু শহীদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র দেওয়ান আব্দুর রব, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন মৃধা, সাবেক ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান চুন্নু প্রমুখ।
এছারাও উপস্থিত হন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
খেলায় বিদ্রোহী পদ্মা ১৯৮৫, আলোকিত ১৯৯৪, চেতনায় ১৯৯৫, ফোর্স ১৯৯৭, রংধনু ১৯৯৮, মিলেনিয়াম গোল্ড ২০০০, আদর্শ ২০০২, উচ্ছাস ২০০৩, নবজাগরণ ২০০৪, বর্ণিল ২০০৫, অস্তিত্ব ২০০৬, সলিড ২০০৭, দুরস্ত ২০০৮, জয়ধ্বনি ২০০৯, গোল্ডেন ২০১০, শতাব্দী ২০১১, স্বরণীয় ২০১২, উদয় ২০১৩, দুনির্বার ২০১৪, সতীর্থ ২০১৫, ইউনাইটেড ২০১৬, কিংস অব ২০১৭, নবারণ ২০১৮, শিহরণ ২০১৯, প্রাণবন্ত ২০২০, উজ্জীবিত ২০২১, অসমাপ্ত ২০২২। মোট ২৭টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে খেলোয়াড় ছিলো ছয়জন করে। ফাইনালে, অস্তিত্ব ২০০৬ ব্যাচের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বরণীয় ২০১২ ব্যাচের দল।
এছাড়া বিকেলে মেয়েদের জন্য পিলো (বালিশ) পাসিং, ঝুড়িতে বল নিক্ষেপ খেলার আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হবে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান পরিবেশন করেন, বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ফকির সাহেব।
এমএসএম / এমএসএম
যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১
মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
Link Copied