তানোরে সাবেক নারী কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি তাল গাছ কাঁটার অভিযোগ
রাজশাহীর তানোর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগমের বিরুদ্ধে সরকারি খাস জায়গার একটি বিশাল পরিপক্ব তাল গাছ কাঁটার অভিযোগ উঠেছে। এতে করে একজন জনপ্রতিনিধির এমন চাঞ্চল্যকর কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামে।
আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন পরিপক্ব তাল গাছ কাঁটার ঘটনাটি। জানা গেছে, গোল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের বাড়ির পিছনে ও সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের বাড়ির সামনে সরকারি খাস জায়গায় থাকা প্রায় শতবর্ষী তাল গাছ জোর করে কাটেন আংগুরী বেগম।
এছাড়াও পূর্বে একই স্থান থেকে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছও কেটে সাবাড় করেছেন আংগুরী বেগম। তার পরেও থামেনি তার দস্যুতা। এবার তাল গাছ কাঁটাসহ সরকারি খাস জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন এই সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগম।
গোল্লাপাড়া গ্রামের বেশকিছু স্থানীয় বাসিন্দারা জানান, এই সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগম এখানে আশার পর থেকে একের পর এক সরকারি খাস জায়গার গাছ কাঁটা ও খাস জায়গা দখল করাসহ প্রতিবেশিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।
এমনকি গ্রামবাসীরা তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। আবার যদি কেউ প্রতিবাদ করে তাহলে স্থানীয় কিছু বখাটে দিয়ে দেখানো হয় ভয়ভীতি। ফলে কেউ আংগুরীর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না। যার জন্য দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের দস্যুতা।
বিষয়টি নিয়ে সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগমের সাথে কথা বলা হলে তিনি বলেন, জায়গা সরকারের কিন্তু আমার বাড়ির সামনে হওয়ায় এখন জায়গাটি আমার দখলে। তাই গাছ কেটেছি। এতে কোন সমস্যা হলে সরকারের সাথে আমি বুজবো বলে দম্ভোক্তি দেখান তিনি।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি খাস জায়গা পর্তন বা লিজ না নিয়ে দখল করার কোন সুযোগ নেই বলে জানান তিনি।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি