সেলুনে মিনি লাইব্রেরী ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো
কুড়িগ্রামের উলিপুরে অরণ্য নামের পরিবেশ বান্ধব সংগঠনের তৈরি করা মিনি লাইব্রেরী জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন সকল শ্রেণির পেশার মানুষের মাঝে। মিনি লাইব্রেরী বিভিন্ন সেলুনে ও দোকানের দেয়ালে স্থাপন করা হয়েছে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।
সরেজমিন উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে তপন চন্দ্র সর্মার সেলুনে গিয়ে দেখা যায়, সেলুনে চুল কাটাতে আসা বিভিন্ন শ্রেণি পেশার লোক এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বসে বসে অবসর সময়ে মিনি লাইব্রেরীর বই পড়তে ব্যাস্ত সময় পার করছেন। মিনি লাইব্রেরীতে বিভিন্ন লেখকের গল্পের বই দেখা যায়। সেলুনে যখন কাষ্টমারের চাপ দেখা যায় তখন তাদের হাতে একটি করে গল্পের বই ধরিয়ে দেয়া হয়। এ ভাবেই চলে দিনের পর দিন জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার কাজ। সেলুনের নরসুন্দর তপন চন্দ্র সর্মার কাষ্টমারদের বই পড়াতে অনেক ভালো লাগে। তিনি মনে করেন কাষ্টমাররা অবসর সময় বসে অযাথা সময় নষ্ট না করে একটু জ্ঞান অর্জন করুক।
সেলুনে চুল কাটাতে আসা নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, আমি প্রাই তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসি। এখানে অনেক লোকের ভীড় হয়ে থাকে। কাজের সিরিয়াল পেতে অনেক সময় লাগে। তখনই আমি ভালো ভালো লেখকের বই মিনি লাইব্রেরী থেকে নিয়ে পড়তে শুরু করি। গল্পের বই পড়তে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বই পড়তেই তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসি।
এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে চুল কাটাতে আসা মজনু মিয়া (২২), সুজন (২৩), সৌরভ (১৭) ও সোহেল রানা (১৫) সহ আরও অনেকে বলেন, আমরা তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসার উদ্দেশ্যেই হলো যেটুকু সময় বসে থাকতে হয় সেই সময় টুকুর মধ্যে মিনি লাইব্রেরী থেকে বই নিয়ে পড়তে পারি। তপন কাকুও আমাদেরকে বই পড়ার কথা বলেন। আমাদের অনেক ভালো লাগে। সে কারণেই আমরা তপন কাকুর সেলুন ছাড়া কোথাও চুল কাটাতে যাইনা বলে জানান তারা।
এ বিষয়ে নরসুন্দর তপন কুমার সর্মা বলেন, আমার সেলুনে মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। সর্বসাধারণের জন্য। সেলুনে চুল কাটাতে আসা কাষ্টমার এমনিতে বসে থাকলে আমাকে ভালো লাগেনা। আমি তাদেরকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করি। তখন তারা অবসর সময়ে বই নিয়ে পড়ে। বই পড়ার দৃশ্য দেখলে আমাকে অনেক ভালো লাগে। আমার মিনি লাইব্রেরীতে বইয়ের সংখ্যা অনেক কম। বইয়ের সংখ্যা বাড়াতে পাড়লে বই পড়ার জন্য অনেক লোকের সমাগম হত বলে জানান তিনি।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মধ্যে অরণ্য সংগঠনের পক্ষ থেকে প্রায় ৪টি মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি লাইব্রেরী স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে উলিপুর নতুন বাসস্ট্যান্ড, জানজায়গির, থেতরাই ও ধরনিবাড়িতে সেলুনে ও দোকানে সর্বসাধারণের জন্য দেয়া হয়েছে। যা পরিবেশ বান্ধব অরণ্য সংগঠনের পক্ষ থেকে মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। প্রতিটি লাইব্রেরীতে ১০ টি করে বই দেয়া হয়েছে।
উপজেলার থেতরাই ইউনিয়নের ইংরেজি প্রভাষক-হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ এবং জুয়েল ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক জুয়েল রানা বলেন, তপন চন্দ্র সেলুনে মিনি লাইব্রেরী স্থাপন করে যে ভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন তা অতুলনীয়। এভাবে উপজেলার প্রত্যেক সেলুনে কিংবা বিভিন্ন দোকানে মিনি লাইব্রেরী স্থাপন হলে অনেক ভালো হত। এ সকল লাইব্রেরীতে আরও বেশি বই বৃদ্ধি করার দরকার বলে আমি মনে করি।
অরণ্য মিনি লাইব্রেরীর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সোবাহান বলেন, আমরা একটি অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে ব্যাক্তিগত ভাবে মিনি লাইব্রেরী গুলো সর্বসাধারণের জন্য স্থাপন করেছি। যেন চারিদিকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে এটাই আমাদের উদ্দেশ্য। তিনি আরও বলেন আরও বেশি বেশি করে মিনি লাইব্রেরী স্থাপন এবং বই বৃদ্ধি করতে পারলে সর্বসাধারণ অনেক লাভবান হত।
এমএসএম / এমএসএম
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১
গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন
কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ