মানিকগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাট আটক
মানিকগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাট ইমরান হোসেন লিটন (৪৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো: মোশাররফ হোসেন। আটক ইমরান হোসেন লিটন ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইচাইল ইউনিয়নের ঝটুরদিয়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর যাত্রী ছাউনির সামনে থেকে ২০ লাখ টাকা মুল্যের ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ইমরান হোসেন লিটনকে আটক করা হয়েছে। মাদক কারাবারি লিটন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied