ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরুপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা ক্যাম্প অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৩:৩২

সিরাজগঞ্জের তাড়াশে  প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরুপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস) উদ্যোগে এ  ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেনিং সিস্টেম ফর দি ইনরোলমেন্ট,রিলেশন এ্যান্ড সাপোর্ট অফ চিলড্রেন উইথ ডিজএ্যাবিলিটজ এ্যাট প্রাইমারী লেভেল অফ মেইনস্ট্রিম এডুকেশন ইন বাংলাদেশ (ডিআইডি -টু- ৪৫) প্রকল্পের  বাস্তবায়নে ও  সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরুপণ ও স্বাস্থ্য পরিক্ষা বিষয়ক ক্যাম্পে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনি। এ ক্যাম্পে প্রতিবন্ধিতার মাত্রা নিরুপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়ালিউল হাসনাত সজীব,বগুড়া শিবগঞ্জ উপজেলা হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিক, সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার মোঃ এনামুল হাসান,,যশোর অভি হিয়ারিং সেন্টারের  অডিও মেট্রোশিয়ান মোঃ মাসুদুল করিম। এছাড়াও এ ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেন গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস)আর আর সি ম্যানেজার মোঃ জমির আলী, ডিআইডি -টু- ৪৫প্রকল্পের প্রজেক্ট অফিসার দিলদার হোসেন,জিইউকের বাস্তবায়নকৃত ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ম্যানেজার আতাউর রহমান,মিল অফিসার অরবিন্দু বর্মণ সহ কর্মরত স্টাফবৃন্দ।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন