ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাদারীপুরে শহীদ মিনার উদ্বোধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৩:৫৭
১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করার ৭১ বছর পর শনিবার (১১ ফেব্রুয়ারী ২০২৩) সকাল ৯টায় চরমুগরিয়া মার্চেন্টর্স উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এর উদ্বোধন করেন। 
এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ,জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, মোঃ শাহাবুদ্দিন খান, মোঃ ছালায়েদ হোসেন, শহীদ শিকদার, লস্কর মোস্তাক আহম্মেদ, মোঃ আলাউদ্দিন বেপারী, স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ সরদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শহীদ মিনার নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার টাকা। যে স্কুল থেকে মাদারীপুরে ভাষা আন্দোলনের সূত্রপাত সেই ঐতিহাসিক স্কুলে দীর্ঘ ৭১ বছর পরে কেন শহীদ মিনার নির্মাণ করা হলো এবং এতোদিন না হওয়ার কারণ জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ সরদার বলেন, ‘বিগত দিনে যারা ছিলেন হয় তো তাদের আন্তরিকতা বা উদ্যোগের অভাব ছিলো। আমি নতুন এসেছি এর চেয়ে বেশি কিছু জানি না। তবে আমি এথানে যোগদানের পর বিষয়টি নিয়ে ভেবে ম্যানেজিং কমিটির সম্মানিত সকল সদস্যের সঙ্গে আলোচনা করি। আমি তাদের সমন্বয়ে দীর্ঘদিন পরে হলেও একটি শহীদ মিনার নির্মাণ করতে পেতে নিজেরা গর্ব অনুভব করছি।’     
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তমদ্দুন মজলিস ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সমন্বয়ে গঠিত রাষ্ট্রভাষা সাব কমিটির আহবানে ১৯৪৮ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মাদারীপুরেও আন্দোলন শুরু হয়। কংগ্রেস নেতা নরেশ দাশগুপ্তের অনুপ্রেরণায় মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস স্কুল থেকেই প্রথম জিন্নাহ’র ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা’ ঘোষণার প্রতিবাদ ওঠে। ২৩ ফেব্রুয়ারী সকাল ১০টায় চরমুগরিয়া মার্চেন্টস স্কুল মাঠে প্রথম সভা অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন ৯ম ও ১০ শ্রেণির ছাত্ররা। ছাত্রদের সংগঠিত করেন সরদার আবুল ফজল, আব্দুল মান্নান ভূঁইয়া, নির্মল সেন, আবদুল হাই তালুকদার, শৈলেন্দ্র চন্দ্র রায়, নিরোদ বিহারী গুহ, ডা. আবদুল হক। সভায় সিদ্ধান্ত হয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করার। সিদ্ধান্ত অনুযায়ী ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় চরমুগরিয়া মার্চেন্টস স্কুলের প্রায় ৪০০ ছাত্র একটি মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে করতে রাশিবাবু বাজারের স্টিমার ঘাট পর্যন্ত (রাশিবাবু বাজার বর্তমানে নদীভাঙ্গনে বিলীন) গিয়ে অবস্থান নেয়। সেখানেই প্রথম প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চরমুগরিয়া মার্চেন্টস স্কুলের ছাত্র সরদার আবুল ফজল, আব্দুল মান্নান ভূঁইয়া, আব্দুল লতিফ তায়ানী, সৈয়দ আলী, আবদুল হাই তালুকদার, নির্মল সেন, আবদুর রহমান তালুকদার, মতিয়ার রহমান মাস্টার, ফজলুর রহমান খান, ডা. আবদুল হক, শৈলেন্দ্র চন্দ্র রায়, নিরোদ বিহারী গুহ, আজাহার মুন্সী, আবদুুস সাত্তার মুন্সী, সীতানাথ সাহা। সমাবেশ শেষে ছাত্ররা পূনরায় মিছিল করতে করতে চরমুগরিয়া মার্চেন্টস স্কুলে ফিরে আসেন। এটাই ছিলো কেন্দ্রের সাথে একাত্মতা ঘোষণা করে মাদারীপুরে ভাষা আন্দোলনের প্রথম সূত্রপাত। ১৯৪৮ সালে ১১ মার্চ মাদারীপুর মহকুমা সদরসহ সর্বাত্বক ধর্মঘট পালিত হয়। ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’এর আহŸ মাদারীপুর, শিবচর, রাজৈর ও কালকিনির সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা একাত্বতা প্রকাশ করে ধর্মঘটে অংশ নেন। ধর্মঘট পালন করায় প্রশাসনের রোষানলে পড়তে হয় অনেক শিক্ষক-শিক্ষার্থীকে।
মৌলভী আছমত আলী খানের নেতৃত্বে মাদারীপুরে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন সৈয়দ গোলাম কিবরিয়া, মু. মতিয়ার রহমান বাদশা, সরদার আবুল ফজল, ডা. সিরাজুল হক তোতা, ডা: রকিবউদ্দিন আহম্মদ, এটিএম নূরুল হক খান, সূফি আবদুল কাদের, আবদুল ওহাব মজনু, আবদুল হাই তালুকদার, আবুল ফজল খান, আমজাদ আলী, আহম্মদ মাস্টার, আবদুর রশিদ, সিরাজ সরদার, হাবিবুর রহমান চাঁদ। ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য মৌলভী আচমত আলী খান, এটিএম নূরুল হক খান, আবদুল ওহাব মজনু ও আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছিল। ১৯৫১ সালে ৭ এপ্রিল থেকে এ আন্দোলন আরো জোরদার হয়ে ওঠে। ওই সময় মাদারীপুর উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান নাজিমউদ্দিন কলেজ নতুন প্রতিষ্ঠিত হওয়ায় কলেজের ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল কম। যে কারণে চরমুগরিয়া মার্চেন্টস হাই স্কুলের ছাত্রদের সমন্বয়ে ভাষা আন্দোলনের মূল কেন্দ্র হিসেবে ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মুখ্য ভূমিকায় চলে আসে। তখন ওই স্কুলে ছাত্রসংখ্যা ছিল প্রায় ৭ শত। স্কুল থেকে আন্দোলনে নেতৃত্ব দেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এটিএম নুরুল হক খান। এ জন্য ১০ এপ্রিল তাঁকেই ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’এর আহবায়ক করা হয়।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক