ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মাধবপুরে ৫৬ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার ১


রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর photo রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর
প্রকাশিত: ১১-২-২০২৩ রাত ৯:২৭

হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় পাচারকালে গাঁজার বড় একটি চালানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সোহাগ মিয়া (২৫ ) উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুরা গ্রামের মনু মিয়ার ছেলে। তার কাছ থেকে ৫৬ কেজি গাঁজা সহ ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা  উদ্ধার করা হয়েছে। 
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ সোহাগ মিয়াকে আটক করে। 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা