আমরা ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাড়াবো: বাহাউদ্দীন নাসিম
বিএনপির পথযাত্রাকে কটাক্ত করে আওয়ামীলীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি হলো শকুন। তারা এখন গরু মরার অপেক্ষায় আছে। তবে শকুনের দোয়া যে গরু মরে না, তার প্রমাণ বাংলার জনগণ। তিনি শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি চায় বাংলাদেশকে পাকিস্তানের তাবেদার রাষ্ট্র বানাতে। তারা চায় আওয়ামীলীগ সরকারকে ব্যর্থ করতে। কিন্তু যে দেশ ত্রিশ লক্ষ মা-বোনের সম্ভমের বিনিময় অর্জন করেছি স্বাধীনতা, তারা কারো কাছে মাথা নত করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাড়াবো। তাদের অনির্বাচিত সরকার কখনোই আলোর মুখ দেখতে পারবে না। তারা যে আশায় বুঁক বেঁধেছে, তা পূরণ হবে না।’
বিএনপির পথযাত্রাকের কটাক্ত করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি ইউনিয়নে পথযাত্রার মধ্য দিয়ে সুযোগ সন্ধানের চেষ্টা করছে। তারা ভাবছে, আগের মতো মৃত্যুপুরীতে এদেশকে করবে। কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না। তাদের দোয়ায় এদেশের কিছুই পরিবর্তন হবে না। আবারও এদেশে প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী শেখ হাসিনা। তার হাতেই এদেশ নিরাপদ। বিএনপির অশুভ শক্তি হারিয়ে যাবেই যাবে।’
বিএনপি সন্ত্রাসী কার্যক্রমসহ নানা দাবীতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের শান্তি সমাবেশ আয়োজন করেন ইউনিয়ন আওয়ামীলীগ। এসময় আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র ও যুগ্মা সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ,জেলা আওয়ামীলীগ সহসভাপতি আজাদ মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদার, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, ।
সভায় সভাপতিত্ব করেন খোয়াজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসন মাতুব্বর। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied