ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় অপহৃত বৃদ্ধা ডালিমনকে উদ্ধার করেছে পুলিশ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-২-২০২৩ রাত ১১:২৪
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের অপহৃত ১১০ বছর বয়সী বৃদ্ধা ডালিমনকে অপহরনের ১ মাস পর উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।  
 
আজ শনিবার ১১টার দিকে উপজেলার চাচীতারা গ্রামের গেদু মিয়ার চাচাত ভাই ওবায়দুল্লার বাড়ি থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। 
 
বৃদ্ধা অপহরণের ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি বুধবার সাটুরিয়া থানায় একটি অপহরণ মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 
 
 মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ের জেড়ে গত ২ জানুয়ারি বৃদ্ধা ডালিমনকে অপহরণ করা হয়। স্বামী মুস্তি ব্যাপারির মৃত্যুর পর গত প্রায় বিশ বছর ধরে ডালিমন বেগম ভাগ্নে মোঃ কোহিনুরের বাড়িতে থাকতেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে নিজের নামের জমি বিক্রি করে খরচ করতেন। বিষয়টি ডালিমন বেগমের অন্য ভাইয়ের সন্তানরা মেনে নিতে পারেননি। তাঁদের অভিযোগ যে, মোঃ কহিনুর জমি বিক্রির টাকা নিজেই আত্বসাত করে আসছিল। এ নিয়ে কয়েক বছর ধরে তাদের মধ্যে মতবিরোধ ছিল। 
 
মামলার এজাহারে মোঃ কহিনুর মিয়া বলেন, খালার সম্পতির ভাগ পেতে অপর খালাত ভায়েরা তাকে হুমকি ধামকি দিত। কিন্তু খালা এতে সম্মত না হওয়ায় তার করার কিছু ছিল না। সর্বশেষ গত ২ জানুয়ারি বিকেল চারটার দিকে খালাত ভাই আবুল হোসেন, দারোগা আলী, গেদু, তোতা মিয়া আরও কয়েকজনের সহযোগীতায়  মোঃ কহিনুরের বাড়ি থেকে ডালিমকে তুলে নিয়ে যায়। 
 
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সুকুমার বিশ্বাস জানান, বৃদ্ধা ডালিমন অপহরণের বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত চলছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার