ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে নোবিপ্রবি


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১১-২-২০২৩ রাত ১১:২৫

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। মানবিক এ সহায়তার মধ্যে রয়েছে শীতের জামা কাপড় ও চিকিৎসা সামগ্রী।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব আবু জুবায়ের এ সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের সার্বিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন , শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তুরস্কের তীব্র শীতে ব্যবহার উপযোগী সামগ্রী ক্রয় করে ঢাকাস্থ তুর্কী দূতাবাসের অধীনে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (TIKA) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের কাছে একটি শোক বার্তা পাঠিয়েছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। শোকবার্তায় উপাচার্য ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে এ দুর্যোগ কাটিয়ে ওঠার আশা ব্যক্ত করেন। একই সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবির চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আরেক ধাপে এ ধরণের সহায়তা দেওয়ারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নোবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে। এর আগে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট বিপর্যয় ও নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এদিন নোবিপ্রবিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, কালো পতাকা উত্তোলন করা হয় এবং মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. দিদার-উল-আলমের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তুরস্কের তীব্র শীতে ব্যবহার উপযোগী শীতের জামা কাপড় ও চিকিৎসা সামগ্রী ঢাকাস্থ তুর্কী দূতাবাসের অধীনে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (TIKA) কার্যালয়ে মানবিক সহায়তা হস্তান্তর করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বিপদে অন্যের পাশে দাঁড়ানোর মতো মানবিকতা আমাদের সবার থাকা প্রয়োজন। অতীতের ন্যায় তুরস্ক ও নোবিপ্রবি প্রশাসনের সম্পর্ক অটুট থাকবে। এছাড়াও ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং দ্রুততার সঙ্গে এ দুর্যোগ কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করছি।’

উল্লেখ্য, গত সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এতে ব্যাপক ধ্বংশযজ্ঞ ও জানমালের অশেষ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এখনো চলছে উদ্ধার কাজ। ভূমিকম্পের ধ্বংসস্তূপ এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে

এমএসএম / এমএসএম

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি