পাঁচবিবিতে মাহাতো সম্প্রদায়ের ধর্মসভা
শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের ১৩৫তম আর্বিভাব বর্ষ স্মরণ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর সৎসঙ্গ মন্দির কমিটির আয়োজনে কিশোর মেলা, বিনতি প্রার্থনা, প্রভাতি ও সান্ধ্যকালিন কীর্তন, সদগ্রন্থাদি পাঠ, ভক্তিগীতি, শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনার ম্যধদিয়ে মাহাতো সম্প্রদায়ের ধর্মসভাটি অনুষ্ঠিত হয়। জীবনের মঙ্গলকামনায় শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের পদতলে প্রদীপ প্রজল্লোন ও অর্থ প্রদান করেন ধর্মসভায় আগত এলাকার শত শত ছোটবড় নারী-পুরুষ। ধর্মীয় বাউল সঙ্গীত ও তৎপর পুরুষোত্তম ধ্বনির মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
ধর্মসভায় শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের দিব্য জীবন ও বাণীর আলোকে আলোচনা করেন পাবনার হিমাইতপুর থেকে আগত শ্রী রঞ্জন কুমার সাহা, শ্রী সৌমিত্র মজুমদার পলাশ, বলায় কৃষ্ণ সাহা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল ধর্মসভাটি পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied