সুবর্ণচরে আল নাফি ট্রাভেলস এজেন্সি শাখা উদ্বোধন ও হাজীদের মিলন মেলা
নোয়াখালীর সুবর্ণচরে আল নাফি ট্রাভেলস এজেন্সি, আল নাভা ট্রাভেলস এন্ড ট্যুরস এর শাখা উদ্বোধন ও হাজীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলার খাসেরহাট বাজারে হাজী টাওয়ারে অনুষ্ঠানের আয়োজন করে আল নাফি ট্রাভেলস।
আল নাফি ট্রাভেলস এজেন্সির ব্যাবস্থা পরিচালক নাজিম উদ্দিনের তত্বাবধানে চরক্লার্ক দাখিল মাদ্রসার সুপার মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনা ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্নসচিব মোহাম্মদ হানিফ সভাপতিত্বে অন্ষ্ঠুানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি ছিলেন, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা ডাক্তার আব্দুর রব, লক্ষিপুর মহিলা কামেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্যাহ সুজন, চরক্লার্ক চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, চরবাটা চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চরজুবলী চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু, চর আমান উল্যাহ চেয়ারম্যান বেলায়েত হোসেন ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আল নাভা ওভারসিস এর পরিচালক জনাব মোঃ তাজ উদ্দিন বাবর, মাওলানা আহসান উল্যাহ, মাওলানা আবু ছাপা, বিশিষ্ঠ ব্যবসায়ী গিয়াস উদ্দিনসহ এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, পবিত্র হজব্রত পালন করতে এলাকার মানুষকে ঢাকায় যেতে হতো এতে যেমন অর্থ ব্যায় হতো অনেকে আবার প্রতারণার শিকার হতেন, অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে যারা মানুষের সাথে প্রতরনা করে হাজীদের হয়রানী করে। এলাকায় ট্রাভেলস এজেন্সি হওয়ায় এলাকার মানুষ খুব সহজেই সেবা পাবে, থাকবে জবাবদিহিতা, আল নাফি ট্রাভেলসের তত্বাবধানে দীর্ঘ ১ যুগে প্রায় ৭০০ অধিক মানুষের সঠিক সেবা দিয়ে হ্বজ পালনে সহযোগীতা করেছেন বক্তারা সঠিক সেবা পেতে সঠিক ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সুপরামর্শ ক্রমে কাজ করার আহবান জানান।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২