পবিপ্রবি’তে কৃষিবিদ দিবস পালিত
‘বঙ্গবন্ধু’র অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে প্রতিপাদ্য করে উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জাতীয় কৃষি দিবস-২০২৩’ পালিত হয়েছে।
সোমবার(১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে একাডেমিক ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অ:দা:) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী বলেন, ৭৩ সালে বঙ্গবন্ধু যখন বলেছিলেন তোরা আমার মান রাখিস, আজ সে কৃষিবিদরা যথার্থই তার মান রেখেছে। এজন্যই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজকের এ কৃষিবিদদের নিয়ে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলেই অগ্রণী ভূমিকা পালন করবো সেটিই আমার প্রত্যাশা।
প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন এবং বলেন তোদেরকে প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হল তোরা তা রক্ষা করিস।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এর চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সরবরাহের লক্ষ্যে টেকসই প্রযুক্তির প্রসার ঘটাতে হবে।
এছাড়াও তিনি কৃষিবিদ দিবস প্রতিষ্ঠা করার জন্য মাননীয় খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied