ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রতিমা ভাংচুরকারীদের খুজে বের করে বিচার করা হবে : রমেশ চন্দ্র সেন এমপি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ৩:৩৯

বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে আর কোন সাম্প্রদায়িক অপশক্তি মাথা চারা দিতে পারবে না। তাই এমন বিচ্ছিন্ন ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিমা ভাংচুর যারা করেছে তারা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করে বিচার করা হবে।তিনি রোববার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়িতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রমেশ চন্দ্র সেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে এগিয়ে গেছে। বিএনপি-জামায়াতে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে একটি  ভঙ্গুর দেশে পরিণত করেছিল। সেই দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন। বালিয়াডাঙ্গীতে ১৪ মন্দিরের প্রতিমা ভাঙচুর করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে বিএনপি। বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙ্চুর করিয়েছেন তারাই। কিন্তু দেশের উন্নয়নের ধারা এমন বিচ্ছিন্ন ঘটনায় ব্যহত হবেনা।
প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক নেতা সুজিত রায় নন্দী বলেন, রাতের আঁধারে যারা বালিয়াডাঙ্গীর বিভিন্ন মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে তারা দেশ ও জাতির শত্রæ, গণতন্ত্রের শত্রæ, মানবতার শত্রæ, সমাজের শত্রæ। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে কেউ মুসলিম, কেউ হিন্দু বা কেউ বৌদ্ধ ছিলো না। তখন আমরা সকলে ছিলাম বাঙালী। সেসময় আমাদের শ্লোগান ছিলো তুমি কে, আমি কে-বাঙালী, বাঙালী। তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা। কিন্তু আজ আমাদের মাঝে বিভেদ তৈরী করার চেষ্টা করা হচ্ছে। একটি অপশক্তি দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আশাবাদী প্রশাসন দ্রæততম সময়ের মধ্যে এ অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় নিবে।

বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের আয়োজনে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, প্রধান বক্তা আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন প্রমুখ। এর আগে উল্লেখিত ইউনিয়নসমূহে পূজা মন্দিরগুলি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত