ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পথশিশুদের মাঝে স্পিড-এর পক্ষ থেকে বই বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ৩:৪৫

সুবিধাবঞ্চিত শিশুরা তাদের একটি অন্যতম মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকে প্রায়শই। অথচ এই শিক্ষা তাদের জীবন বদলে দিতে পারে। শিক্ষালাভের অন্যতম প্রধান অনুষঙ্গ বই। সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড)-এর পক্ষ থেকে গতকাল ১২ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় বইমেলা প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল পথশিশুদের মাঝে বই বিতরণ করা হয়। পথশিশুদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক এবং কমিক বই লেখক এবং মাসিক রম্য পত্রিকা উন্মাদের প্রধান সম্পাদক আহাসান হাবীব। 

এসময় সংগঠনের প্রতিষ্ঠাকালিন সভাপতি প্রকৌশলী ড. রিপন হোড়, স্পিড-এর বর্তমান সভাপতি প্রকৌশলী রিমি বাশার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আশিকুর রহমান তালুকদার (নিবিড়)সহ বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীগণ উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে শিশুদের মাঝে বই বিতরণ করেন।  

২০০৯ সালে প্রতিষ্ঠিত সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড) একটি অলাভজনক, অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছাসেবী এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নের্তৃত্বে গঠিত। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ মানুষকে সহায়তা করাসহ ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খড়া, নদী ভাঙন, ভূমিকম্পসহ পানীয় জলের আর্সেনিক দূষণরোধে দেশের জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি