ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৩-২-২০২৩ বিকাল ৫:২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।    

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাওহিদী জনতার পক্ষে উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্ত¡রে এ সংবর্ধনা দেয়া হয় তাকে।  
 
বসুরহাট আশরাফুল উলম মাদরাসার মুহতামিম মোস্তফা সুফির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল আলম ভূইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান প্রমূখ।  

মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৮ দেশের ১২০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে।  এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন তৃতীয় স্থান অর্জন করে।  এর আগে হাফেজ তানভীর হোসাইন সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই বিজয়ে এলাকায় আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল মতিন মিয়ার বাড়ির শেখ ইলিয়াস মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ