ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন, রান্না ঘর সহ গৃহপালিত পশু পুড়ে ছাই


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৩-২-২০২৩ বিকাল ৫:১৯

দর্শনার জয়নগরে মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে গৃহপালিত পশু (ছাগল) সহ ২ টি রান্না ঘর ও লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভৃত হয়ে গেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী এলাকা জয়নগর গ্রামের চেকপোষ্ট পাড়ার আব্দুল জলিল মোল্লার ছেলে রশিদের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নিজ বাড়িসহ প্রতিবেশির বাড়ির মধ্যে। মুহূর্তের মধ্যে  জলিল মোল্লার ছেলে রশিদ ও আশরাফুলের দুটি রান্নাঘর ও একটি গৃহপালিত পশু (ছাগল) পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রতিবেশি মৃত আয়ুব মোল্লার ছেলে আব্দুল হামিদের ঘরের আসবাবপত্র সহ ছাদের উপরে থাকা পাটখড়ি গাদা পুড়ে ভষ্মিভুত হয়। এতে তিনটি পরিবারের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধিত হয়েছে। তবে আগুণ নিয়ন্ত্রনে স্থানীয় লোকজন ও দর্শনা আইসিপির বিজিবি সদস্যদের সহায়তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষাপায়  প্রতিবেশীসহ আশপাশের বাড়ি ঘর। চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে দর্শনা আইসিপি হতে আনুমানিক ১'শ গজ পশ্চিমপার্শ্বে জয়নগর গ্রামের কটা মোল্লার ছেলে আব্দুল জলিল মোল্লার নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে দর্শনা আইসিপির-৬ বিজিবি সদস্যরা ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোয়ালঘরের মশার কোয়েলের আগুন থেকে সূত্রপাত সৃষ্ট আগুনে ২ টি ঘর ও ১ টি ছাগল পুড়ে ভষ্মিভৃত হয়। বিজিবি সদস্যদের আন্তরিকতা ও মানবিক সহয়তা প্রদান করায় বিজিবি সদস্যদের সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন