ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে থেকে দুটি মূর্তি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৩ রাত ৮:৪৬
ভোলাহাট উপজেলার একটি মাঠ থেকে মাটি খনন করার সময় উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিদুটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জাদুঘরের তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নিকট মূতি দুটি হস্তান্তর করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 
 
হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, এনডিসি তৌফিক আজিজসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেগণ উপস্থিত ছিলেন। 
 
জেলা প্রশাসক জানান, গত ২৩ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামের আমড়ী ট্রাইড (ডাইং) নামক স্থানে মো. শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির নিজস্ব জমিতে নালা করার উদ্দেশ্যে খননকালে কর্মরত শ্রমিক মূর্তি ২ টি দেখতে পান। খবর পেয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, বিজিবি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশের উপস্থিতিতে মূর্তি দুটি উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় রাত ৯ টায় জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। ওই দিন রাতেই মূর্তি দুটি জেলা ট্রেজারিতে রেজিস্টারভুক্ত করা হয় এবং সংরক্ষণ করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে জানানো হয়। এর প্রেক্ষিতে জাতীয় জাদুঘরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মূর্তিদুটি নেয়ার জন্য এখানে এসেছেন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা